মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশজুড়ে শীতের অনুভূতি বাড়ছে, রাতের তাপমাত্রা কমতে পারে ১–২ ডিগ্রি

প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বাংলাদেশজুড়ে শীতের আমেজ আরও বাড়তে চলেছে। আগামী ৫ দিন সারাদেশেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় বিশেষ করে আগামীকাল থেকেই রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যেই এ তাপমাত্রা কমার পূর্বাভাস এসেছে।-খবর তোলপাড়।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এ ছাড়া ২২ নভেম্বরের দিকে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘণীভূতও হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকবে। রাত–দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবারের (২০ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এ সময় রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে।

তৃতীয় ও চতুর্থ দিনও একই ধরনের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিনে রাত–দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সম্ভাবনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর