চিলমারীতে লাইট হাউজ আয়োজিত অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা- ক্যাসকেডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রহলাদ মন্ডল সৈকত:
বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) সকাল ৯ টায় লাইট হাউজ’র আয়োজনে কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাথমিক শিক্ষক সভাকক্ষ হল রুমে দিন ব্যাপী অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম-ক্যাসকেডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি পরিচালনা করেন লাইট হাউজ এর প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন ভিউ এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক, প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক হামিদা আক্তার হেনা এবং নাফিসা তাসনিম সরকার নোভা। ।
প্রশিক্ষণে চিলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩৫ জন সেচ্ছাসেবক অংশগ্রহন করেন।
প্রশিক্ষণে সেচ্ছাসেবকগন প্রথমবারের মতো সরাসরি ভোটার অধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ, ভোটদান পদ্ধতি, নির্বাচন, গনতন্ত্র এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
উল্লেখ্য, লাইট হাউজ Promoting inclusive voter education to strengthen electoral participation among women, youth, and marginalized communities in Bangladesh প্রকল্পটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিসটেম (IFES) সহযোগিতায় কুড়িগ্রাম, বগুড়া এবং রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে। কুড়িগ্রাম জেলার সদর উপজেলা এবং চিলমারী উপজেলায় বাস্তবায়ন করছে।









Chief Editor-Dipali Rani Roy