সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতি লাগবে না: বাংলাদেশের হাইকোর্ট
শোকার্ত:

পীরগঞ্জে লাম্পি স্কিন রোগে ৩ শতাধিক গবাদি পশুর মৃত্যু

প্রকাশের সময়: শনিবার, ২৯ জুন, ২০২৪

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে ব্যাপক হারে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। গত ১৫ দিনে প্রায় ৩ শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। পীরগঞ্জ প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা চিকিৎসা দিলেও গবাদির পশু আরোগ্য লাভ করছে না। বিশেষ করে বড় ও ছোট আকারের গরু এ রোগে আক্রান্ত হলে দ্রুত মারা যাচ্ছে।

এরোগে আক্রান্ত গরু প্রথমে জ¦রে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায়। জ¦রের সাথে সাথে নাক, মুখ দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়।

দুই পায়ের মাঝে পানি জমে। গবাদির পশুর শরীরের বিভিন্ন জায়গায় চামরা পিন্ড আকৃতি ধারণ করে। লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়। ক্ষত স্থান থেকে রক্তপাত হওয়ার পাশাপাশি শরীর ফেটে টুকরা মাংসের মত বেড় হয়ে ক্ষত হয়। পাকস্থলী বা মুখের ভিতরে সৃষ্ট ক্ষত হওয়ার কারণে গরু পানি পান করতে অনিহা তৈরি হয় এবং খাদ্য গ্রহণ কমে গিয়ে দ্রুত গবাদি পশুর মৃত্যু হয়। ২১ দিন পর্যন্ত এরোগের ভাইরাস গরুর দেহে থাকে বলে পীরগঞ্জ প্রাণীসম্পদ অধিদপ্তরের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ সোহেল রানা শনিবার এ প্রতিনিধিকে বিষয়গুলো অবগত করেন। এ রোগ ব্যাপক হারে দেখা দেওয়ায় গ্রামের মানুষের মধ্যে আত্মংক দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর