শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস

প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও ৫জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার(৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ সভাকক্ষে মহীয়সী নারী বেগম রোকেয়ার স্মৃতিচারণ করে আলোচনা সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রাণীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, এনসিরি যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের রাজারহাট উপজেলা ম্যানেজার মনঞ্জুল ইসলাম, শিক্ষক শাহাজাহান আলী ও জয়িতা সাজিয়া খাতুন প্রমূখ।

পরে উপজেলা পর্যায়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় অর্নৈতিকভাবে সফল অর্জনকারী নারী মোছা. বিজলী বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ছবিতা রানী, সফল জননী নারী মোছা. নুরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন শ্রদ্ধা নাী ও সমাজ উন্নয়নের অসামান্য অবদান রেছেন মোছা. নাজিয়া খাতুনকে জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর