শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

পীরগঞ্জে তারুণ্যের সমাবেশ

প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও):

শনিবার(১৩ডিসেম্বর) পীরগঞ্জ পৌর শহরের শহীদ জিয়াউর রহমান সড়কের মাইক্রোবাস স্ট্যান্ডে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি ও থানা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ কে ঠাকুরগাঁও-৩ আসনে বিজয় করার লক্ষ্যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তারুণের সমাবেশের আয়োজন করেন।

পৌর এলাকা সহ ১০টি ইউনিয়ন থেকে ঝাঁকে ঝাঁকে তরুণরা স্লোগান দিয়ে সমাবেশে উপস্থিত হয়। থানা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু সমাবেশে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন, সাবেক এমপি ও পীরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি আলহাজ জাহিদুর রহমান জাহিদ, সহ-সভাপতি মইনুল হক সোহাগ, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,

ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির সভাপতি বিএনপি নেতা এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন, বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, শ্রমিক দলের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রশিদ, পৌর যুবদল সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আতিক, মহিলা দলের আহবায়ক কুলসুম বেগম, সদস্য মাহাফুজা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর