শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস।

রবিবার(১৪ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, রাজারহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আ. হাই, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, প্রভাষক স্বর্ণ কমল মিশ্র, এনসিপির যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ ও ছাত্র প্রতিনিধি আল মিজান মাহিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।ওই দিন সন্ধ্যায় ঠাটমারী বধ্যভুমিমমোবাদি প্রজ্জ্বলন করেন উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর