শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুস্পস্তবক অর্পণ করেন এসপি আল মামুন শিকদার

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আল মামুন শিকদার। নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গৌরবময় বিজয়ের এই ‍দিনে জাতির সূর্যসন্তান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুস্পস্তবক অর্পণ করেন এবং দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল।

মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুস্পস্তবক অর্পণ করার পর পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনী হয়।

এ সময় নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর