মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দিনাজপুরে বিজয় দিবসে মহাস্থান রেজিমেন্টের বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহাস্থান রেজিমেন্ট, দিনাজপুর জেলা বিজয় রেলির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। উক্ত র‍্যালীতে সর্বমোট ১১৭ জন ক্যাডেট অংশ নেয়।

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে দিনাজপুর জেলা স্কুল হতে র‍্যালীটি সকাল ৮টায় শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক এবং মোড় প্রদক্ষিণ শেষে দিনাজপুর বড় মাঠ সীমান্ত ক্যাফেটেরিয়ায় গিয়ে শেষ হয় ।

মহাস্থান রেজিমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত এই র‍্যালীতে ৬জন পিইউও,৪ জন সামরিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ১৬ জন ক্যাডেট, দিনাজপুর সরকারি কলেজ হতে ২৬ জন ক্যাডেট,দিনাজপুর সরকারি মহিলা কলেজ হতে ১৬ জন ক্যাডেট, দিনাজপুর আদর্শ কলেজ হত্তে ১০ জন ক্যাডেট, কেবিএম কলেজ হতে ৭ জন ক্যাডেট, দিনাজপুর উচ্চ বিদ্যালয় হতে ৭ জন ক্যাডেট, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় হতে ৭ জন ক্যাডেট, বীরগঞ্জ সরকারি কলেজ হতে ৮ জন ক্যাডেট এবং জগতপুর ডিগ্রী কলেজ হতে ১১ জন ক্যাডেট অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর