সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না

প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য অনুযায়ী, দলটির বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।-খবর তোলপাড়।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল বা স্ক্র্যাপ করেছে। ফলে দলটি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও উপেক্ষা বিষয়ে প্রধান উপদেষ্টাকে পাঁচজন মার্কিন আইনপ্রণেতা একটি চিঠি দিয়েছেন বলে জানা গেছে— এ বিষয়ে সরকারের অবস্থান কী? জবাবে শফিকুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তার ভাষায়, ওই চিঠি তিনি দেখেননি এবং এ বিষয়ে তার কোনো তথ্য নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর