মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে শীতের দাপট কমছে না, নেই শীতার্তদের জন্য শীতবস্ত্র

প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫


রাজু মোস্তাফিজ:

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত।তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক।শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন। আজ সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।এছাড়া গতকাল কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। দিনের অধিকাংশ সময় সূর্য্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভূত হতে হচ্ছে ।

অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। শীত নিবারণে অসহায় -দুঃস্থ মানুষ খড়কুটো জ্বালিযয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।

পশুর শীত নিবারণে চটের বস্তা হিসেবে ব্যবহার করছেন। অপরদিকে,হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী ৪ শতাধিক চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর