মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রাম বেলগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

রাজু মোস্তাফিজ:

কুড়িগ্রামে গত কয়েকদিন যাবত শীত জেঁকে বসেছে। এতে সবচেয়ে বেশী বিপাকে পড়েছে হতদরিদ্র ও শ্রমজীবী মানুষজন।এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম সদর উপজেলার পশ্চিম বেলগাছা ইউনিয়নের কল্যাণ মৌজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল।

তিনি এসময় বলেন, গত এক সপ্তাহ থেকে ঘনকুয়াশা ও তীব্র শীতে হতদরিদ্র পরিবারগুলো কাহিল হয়ে পড়েছে। তাদের কিছুটা শীত নিবারনের জন্য এ শীতবস্ত্র দিচ্ছি।আগামীতে আরও কিছু কম্বল বিতরণের চিন্তা রয়েছে।শুক্রবার জু’মা নামাজ শেষে তার নিজ বাড়ির উঠানে প্রায় আড়াই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

উক্ত এলাকার উপকারবোগী জাহানারা বেগম (৬০) জানান, বাবা সংসারে মোক দেখাশুনা করার মতো কোইয়ো নাই।যে ঠান্ডা ছাড়ছে কম্বলটা মোর খুব উপকার হইবে।কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, মোঃ আমির উদ্দিন, নজরুল ইসলাম, জাফর উদ্দিন, জিয়াউর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর