মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রৌমারীতে স্বামী ও শ্বশুর বাড়ির লোক জনের মিথ্যা অপবাদ সইতে না পেরে ভাই বোনের বিষপান

প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫


রাজু মোস্তাফিজ:

কুড়িগ্রামের রৌমারীতে স্বামী ও শ্বশুর বাড়ির লোক জনের মিথ্যা অপবাদ সইতেনা পেওে বিষপান করেছেন আপন ভাইবোন। এ ঘটনায় বোনের মৃত্যু হয়েছে। আর আশঙ্কা জনক অবস্থায় বড়ভাই কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তামান্না আক্তার তুলি (২৫) ওই গ্রামের সাইদার হোসেনের মেয়ে। গুরুতর অসুস্থ তার আপন বড়ভাই আনারুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘঁনায় নিতহের মাসুফিয়া আক্তার বাদী হয়ে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ বছর আগে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝসড়ার চরগ্রামের আইনাল মাস্টার ছেলে রাশেদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের খেুার চর গ্রামের পালিত (দত্তক) বাবা মজারত হোসেনের মেয়ে তামান্না আক্তার তুলির বিয়ে হয়। আর্থিক অনটনের অভাবে স্বামী-স্ত্রী উভয় ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। পরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনানা হওয়ায় তামান্না তার গ্রামের জন্মদাতা বাবা সাইদার হোসেনের বাড়িতে চলে যান।

এদিকে তামান্না আক্তার তুলির স্বামী এবং তার শ্বশুর বাড়ির লোক জন মিলে আপন বড় ভাইয়ের সঙ্গে পরকীয়া অভিযোগ তোলেন। পওে অপবাদ সইতেনা পেওে ভাই-বোন বিষপান করেন। তাদের বিষপান অবস্তায় রৌমারী উপজেলা স্বা¯থ্য কমপ্লেক্স নেওয়া হলে বোনের মৃত্যু হয়।নিহতের বড় বোন শাহিনা আক্তার বলেন, আমার ভাই ও বোনের নামে তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোক জনের মিথ্যা অপবাদ দেওয়ায় তারা বিষপান করেছে। এর বাইওে আমি কিছু জানিনা।

নিহত তামান্নার শ^শুর আইনাল মাস্টার বলেন, আমার ছেলের বউ বিষপান কওে মৃত্যুও বিষয় শুনেছি। তবে কী কারণে বিষপান করেছে তা জানিনা।

অভিযোগের বিষয়ে জানতে নিহত তুলির স্বামী রাশেদুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইন্চার্জ (ওসি) কাওসার আলী বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুরত হাল শেষে রৌমারী থানায় আনা হয়েছে। এবং তাঁর ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর