মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে র‍্যাবের অভিযানে ১২কেজি গাঁজাসহ আটক ৪ মাদক কারবারি জেলহাজতে

প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আেকের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করেছে র‌্যাব।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন,আতাউর রহমান (৩২),আনোয়ার হোসেন ভুট্টু (৩৬),জাইদুল ইসলাম (২৭) এবং আফসানুল ইসলাম আপন (২৫)। তারা সকলে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শনিবার(২৭ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর