সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

কুড়িগ্রামে শিশু একাডেমির জাতীয় অনুষ্ঠান ‘বৈশাখের রং লাগাও প্রাণে’

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে স্কুল ভিত্তিক দলীয় লোকনৃত্য প্রতিযোগিতার জাতীয় অনুষ্ঠান ‘বৈশাখের রং লাগাও প্রাণে’। সারাদেশের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ৮ বিভাগের বিজয়ী ৮০ জন শিশু জাতীয় এই প্রতিযোগিতায় অংশ নিবে। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে কুড়িগ্রামের শেখ রাসেল অডিটরিয়ামে দুইদিন ব্যাপী এই অনুষ্ঠান হবে। সমাপণী দিনে দেশবরেণ্য সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: সাইদুল আরীফের সভাপতিত্বে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক বিশিষ্ট শিশু সাহিত্যিক ছড়াকার আনজীর লিটন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, আহসান হাবীব নীলু, খন্দকার মাহফুজার রহমান প্রমুখ।

গত ২৪ এপ্রিল এই প্রতিযোগিতা শুরু হয়। এতে সারাদেশের ৩০৫টি স্কুলের ১ হাজার ৫২৫ জন শিশু অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর