কুড়িগ্রাম জেলার দু’টি আসনের ১৫ জন প্রার্থীর মধ্যে বাতিল হলো ২ টি
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার দুটি নির্বানী আসনে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। বৃহস্পতিবার কুড়িগ্রাম -২ আসনের ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাছাই করে ত্রুটিপূর্ন হওয়ায় জাতীয় পার্টি (লাঙ্গল) প্রার্থী সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো: আতিকুর রহমান এর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। জানা যায়, হেভিওয়েট প্রার্থী পনির উদ্দিন আহমেদ দাখিলকৃত মনোনয়ন পত্রে মামলার তথ্য গোপন করায় তার মনোনয়ন পত্র বাতিল হয়।
যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীরা হলেন। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে ৬ প্রার্থী। তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই , গণ অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর-ফুলবাড়ী-রাজারহাট) আসনে ৯ প্রার্থীর মধ্যে বৈধ ৭ জন। তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির নজরুল ইসলাম খাঁন, নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ ।
এসব তথ্য নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।









Chief Editor-Dipali Rani Roy