মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে নৈশপ্রহরী তপন সরকার হত্যা মামলায় ম্যানেজারসহ ২জন গ্রেপ্তার

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোব্যাকো মেরিজ কোম্পানির চাঞ্চল্যকর নৈশপ্রহরী তপন সরকার হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ((ডিবি) )। গ্রেপ্তারকৃতরা হলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার লিটন এবং কর্মচারী আজম।

ডিবি পুলিশ সূত্র জানায়, বুধবার(৩১ডিসেম্বর) সন্ধ্যায় বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামের আব্দুর রহমান ডাক্তারের ছেলে ম্যানেজার লিটনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার(জানুয়ারী) কর্মচারী আজমকে তার কর্মস্থল থেকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে রাজারহাট উপজেলার আবুল খায়ের টোব্যাকো মেরিজ কোম্পানির অফিস কক্ষের ভেতরে নৈশপ্রহরী তপন চন্দ্র সরকারকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সঙ্গে অফিস থেকে প্রায় ৩৫ লাখ টাকার অর্থ লুটের অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর