উলিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুরে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, পৌর বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, গুনাইগাছ ইউনিয়ন বিএনপি শাখার সভাপতি ক্বারী হাবিবুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে মরহুমা খালেদা জিয়ার রুহের জন্য বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy