শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

উলিপুরে শেষ হলো তিনদিন ব্যাপি ঘোড়া দৌড় প্রতিযোগিতা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুরে তিনদিন ব্যাপি গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়ায় আবুল কাশেম (ঘোড়া) স্মৃতির স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগীরা।

এসময় ঘোড়াদৌড় প্রতিযোগিতা উপভোগ করেন কয়েক হাজার দর্শক। শিশু-কিশোর, নারী-পুরুষসহ হাজারো মানুষে ভরা হাতিয়া ইউনিয়নের মিয়াজী পাড়া। গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখে মুগ্ধ হয়েছেন আগত দর্শকরা।

এতে সভাপতিত্ব করেন হাতিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী তাসভীর-উল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু।

এছাড়াও উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, ১নং যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, হাতিয়া ইউনিয়ন বিএনপি শাখার আহ্বায়ক আব্দুল বাতেন ও সদস্য সচিব ওসমান গনি মুকুল, গাজীপুর মহানগর মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক কোহিনুর কনকসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর