মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

জাতীয় নির্বাচন ও গণভোট প্রচারে ব্যস্ত প্রশাসন

প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

শেখ সমশের আলী, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচারে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ব্যস্ত সময় পার করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেন এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী, সামাজিক সংগঠন, বে-সরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন ভোটারদের মাঝে প্রচার প্রচারণা করছেন।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণা মূলক লিফলেট বিতরণ, ব্যানার সহ বিভিন্ন কৌশলে পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নে ব্যাপক ভাবে গণভোটের গুরুত্ব সম্পর্কে ভোটারদের কাছে তুলে ধরছেন। পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা প্রিয়াঙ্কা হোটেল সংলগ্ন পৌরসভা কার্যালয় প্রধান ফটক, শহর ও গ্রামের ব্যস্ত পয়েন্ট গুলোতে দৃষ্টি নন্দন স্থানে গণভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যানার টানানো হয়েছে।

উপজেলা প্রশাসন থেকে প্রতিনিয়ত গণভোট প্রচার কার্যক্রম নিয়মিত মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) এন.এম ইশফাকুল কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর