শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

প্রহলাদ মন্ডল সৈকত:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের লক্ষ্যে কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ই জানুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ। জেলাপ্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রামের জেলাপ্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংবাদমাধ্যম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, সংবাদমাধ্যম স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং পেশাগত দায়িত্ব পালনে কোনো ঝুঁকিতে পড়লে প্রশাসন তাদের পাশে থাকবে। তিনি সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীগণ ভুয়া আইডি বন্ধে ব্যবস্থা গ্রহণ, জেলাপ্রশাসনের উদ্যোগে তাৎক্ষণিক তথ্য সরবরাহে ‘মিডিয়া সেল’ চালু সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সময়মতো নির্বাচনি পাসকার্ড ও গাড়ির স্টিকার প্রদানের দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর হোসেন নির্বাচনি প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো: ইনজামামুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) বি. এম কুদরত-এ-খুদা, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলীসহ জেলা ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’-এর গুরুত্বপূর্ণ বিষয়াবলি তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। সভায় কুড়িগ্রামের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর