শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ

প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

সংবাদদাতা, পঞ্চগড়:

জনগণের প্রত্যক্ষ মতামত প্রকাশের অন্যতম গণতান্ত্রিক মাধ্যম গণভোটকে সামনে রেখে পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তরুণ নেতা শিশির আসাদ।

গণভোটের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত সরাসরি তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে আরও অর্থবহ, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করে তুলতেই পঞ্চগড়-০২ আসনে অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শিশির আসাদকে।

দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় শিশির আসাদ বলেন,“গণভোট শুধু একটি রাজনৈতিক কার্যক্রম নয়, এটি জনগণের কণ্ঠস্বর প্রকাশের শক্তিশালী মাধ্যম। পঞ্চগড়-০২ আসনের প্রতিটি মানুষ যেন গণভোটের গুরুত্ব বুঝে সচেতনভাবে অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই আমি কাজ করবো।”

এনসিপির নেতৃবৃন্দ জানান, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, জনসংযোগে দক্ষতা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণেই শিশির আসাদকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তার মাধ্যমে গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, শিশির আসাদের নেতৃত্বে পঞ্চগড়-০২ আসনে গণভোট কার্যক্রম নতুন গতি পাবে এবং জনগণের অংশগ্রহণ আরও বিস্তৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর