এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক
এমএ মন্ডল এটম:
‘এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে। সেই সাথে অর্থ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে রেল স্টেশনের নতুন ভবন নির্মাণ ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দেয়া যেতে পারে’- শনিবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় গ্যাংকার যোগে উলিপুরে যাওয়া পথে রাজারহাটবাসীর পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেনের নিকট আবেদন করলে তিনি এসব কথা বলেন।
এসময় রাজারহাট রেল স্টেশন কক্ষে মহাপরিচালক অবস্থান করলে রাজারহাটবাসীর পক্ষে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
সেই সাথে স্টেশনে নতুন ভবন, লুপ লাইন, প্লাটফর্ম নির্মাণ ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি চেয়ে এলাকাবাসীর পক্ষে খন্দকার আরিফ, শামসুজ্জামান সরকার (সুজা), আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী মন্ডল (এটম) ও হামিদুল ইসলাম মহাপরিচালকের নিকট আবেদন করেন।









Chief Editor-Dipali Rani Roy