মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি পরিবারের ১২ ঘরসহ ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬


প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি পরিবারের ১২টিঘরসহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে, শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিস্তা নদীর ওপাড়ে চর গতিয়াসাম গ্রামে। হঠাৎ করে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে চরাঞ্চলের এসব পরিবার। পরিবার-পরিজন নিয়ে তারা খোলা আকাশের নীচে দিনাতিপাত করছেন।

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শনিবার (২৪জানুয়ারী) সন্ধ্যার দিকে হঠাৎ করে হানিফ আলীর একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়ি প্রজ্জ্বলিত হয়ে উঠে। মুহূর্তের মধ্যে হানিফ ও তার তিন পুত্রসহ প্রতিবেশী এরশাদ আলীর পরিবারের টিনের বাড়ি-ঘর আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় ও নগদ অর্থ আগুনে পুড়ে ভস্মিভূত হয়। চরাঞ্চল হওয়ায় পানি ও সরঞ্জামের অভাবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।

খবর পেয়ে কাউনিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চরবাসীর সহযোগীতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্থ হানিফ আলী বলেন, কেমন করে বাড়িতে আগুন ধরেছে হামরা কিছুই জানি না। হামার সব কিছু আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আগামীকাল সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।”#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর