সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুর‌ে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

আব্দুল মালেক, উলিপুর:

কুড়িগ্রামের উলিপুর‌ে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় বিআরডিবি ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে, পল্লী ভবন হলরুমে ইউসিসিএলি: চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উলিপুর সিসিএ লিঃ পরিদর্শক সন্দীপ কুমার দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হোসেন,

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শামীমা আক্তার, উপজেলা সমবায় অফিসার কেএম মাসুদুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশল আশরাফুল আলম, অনন্তপুর বাগুয়া কৃষক সমবায় সমিতির সভাপতি স্বপন কুমার ভকত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক সমবায় সমিতি সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর