কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুল মালেক, উলিপুর :
কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোট প্রচারণা সংক্রান্ত সংসদ সদস্য প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহামুদুল হাসান।
এ সময় রংপুর সিভিল জর্জ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণবিধির বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম, উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ ইবনে সিদ্দিক, উলিপুর আর্মি ক্যাম্পের মেজর একেএম জাবেদ হাসান জুয়েল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া ও উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকারসহ ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সকল এমপি প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আসন্ন নির্বাচনে সম্ভাব্য ঝুঁকিসমূহ, গণভোট ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।









Chief Editor-Dipali Rani Roy