শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বুড়াবুড়িহাটের সাড়ে ৩ কোটি টাকার খাস জমি উদ্ধার হরমুজ প্রণালীর বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপ লেবানন, নিহত কমপক্ষে ২৫৪ আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন করে ভোট বর্জন অফিস মিটিংয়ে পছন্দের চেয়ার কোনটি? উত্তরই বলে দেবে কেমন হবে আপনার ব্যক্তিত্ব ভেড়ামারার বাহিরচরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভেড়ামারায় হতদরিদ্রদের মাঝে ঢেউ টিন, চেক ও স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ প্রথমবার মতো পিয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য, খুলতে পারে নতুন দিগন্ত
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার, চাচা সহ গ্রেপ্তার ৪

প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬


সংবাদদাতা, পিরোজপুর :

‎পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মোঃ রাইয়ান মল্লিক নামে এক শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে প্রতিবেশী এক গৃহস্থের গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পিরোজপরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত রাইয়ান (০৫) ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসি রাসেল মল্লিক এর ছেলে। শিশুটি স্থানীয় পশারিবুনীয়া আফছারিয়া নূরানী কিণ্ডার গার্টেন এ শিশু শ্রেণিতে পড়ালেখা করতো। পরিবারের অভিযোগ প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যার পর লাশ খড়ের গাদায় লুকিয়ে রেখেছে।

‎গ্রেপ্তাররা হলেন, মো. রিয়াদ মল্লিক (১৯), মো. মিজান মল্লিক (৪২), মো. সাইদুল ইসলাম (৩৬), মোসা. পারভীন বেগম (৩৫)। গ্রেপ্তার হওয়া সবার বাড়ি ভান্ডারিয়া উপজেলার উত্তর আতরখালী গ্রামে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার শিশু রাইয়ান সকলের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। খুঁজে না পেয়ে শিশুটির মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অনুসন্ধান চালিয়ে প্রতিবেশী এক গৃহস্থের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

‎পিরোজপরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী জানান, আসামী রিয়াদ মল্লিককে জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম রাইয়ান মল্লিক কোথায় আছে তা জানে বলে জানান। পরবর্তিতে রিয়াদ মল্লিককে সঙ্গে নিয়ে ভান্ডারিয়া ওই এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াদ মল্লিক এর দেখানো মতে তাদের বসত ঘরের সামনের গোয়াল ঘরের মধ্য হতে খরকুটার ভিতর বস্তাভর্তি অবস্থায় ভিকটিমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর