সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

‘জাল-জালিয়াতি ও চর দখলের নির্বাচন’ হয়েছে অভিযোগ ফুয়াদের

প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশাল-৩ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট সমর্থিত প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ছিল ‘জাল-জালিয়াতি ও চর দখলের নির্বাচন’।

রবিবার(১৫ফেব্রুয়ারী) বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফুয়াদ বলেন, দুই উপজেলা থেকে পাওয়া ফলাফলের শিটে গণভোটের তুলনায় সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের সংখ্যা বেশি দেখা গেছে। তিনি দাবি করেন, গণভোটে ভোট কম এবং সাদা ব্যালট বেশি হওয়া ভোট জালিয়াতির ইঙ্গিত দেয়। বিশেষ করে এক উপজেলায় যেসব ভোটে তিনি পরাজিত হয়েছেন, সেই ব্যবধানেই জালিয়াতি হয়েছে।-খবর তোলপাড়।

ভোটের দিনের বিভিন্ন অনিয়মের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, বাবুগঞ্জে ‘চর দখল’ ঠেকাতে গিয়ে মুলাদীতে নজর দেওয়া সম্ভব হয়নি। মুলাদীতে ব্যালটে সিল দেওয়ার ঘটনায় তাঁদের এজেন্টরা আতঙ্কে এলাকা ছাড়েন এবং দুই দিন পর বিষয়টি জানাতে সক্ষম হন।

ফুয়াদ দাবি করেন, তার হাজার হাজার নেতাকর্মী এলাকা ছাড়া ও পলাতক রয়েছেন। তিনি বলেন, বিএনপির একটি অংশ ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদে’ পরিণত হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দলের ভেতরের এসব প্রবণতা নিয়ন্ত্রণ না করলে রাজনৈতিকভাবে ব্যর্থতার মুখে পড়তে হবে।

তিনি আরও বলেন, যারা দীর্ঘ সময় নির্যাতনের শিকার ছিলেন, তাদের কেউ কেউ এখন ক্ষমতার সুযোগে একই ধরনের আচরণ করছেন। ফুয়াদ দাবি করেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ঢাকার রাজপথে শক্ত অবস্থান নেওয়ার সক্ষমতা রয়েছে।

নিজের বাড়িতেও লোক পাঠানো হয়েছে উল্লেখ করে ফুয়াদ বলেন, ‘চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন, তারা ২৪-এর গণ-অভ্যুত্থানের কথা ভুলে যাবেন না। প্রশাসনের ভূমিকারও একদিন জবাবদিহি হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর