মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ল্যাম্পপোস্টের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু স্বর্গের ভেতরে নরকের যন্ত্রণা ভিজিএফ বিতরণে অনিয়ম হলে ছাড় দেবো না: ব্যারিস্টার সালেহী এমপি অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ রাজারহাটে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজারহাটে তিস্তা ভাঙন প্রতিরোধ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানহীন ৬ হাজার জিও ব্যাগ বাতিল রাজারহাটে জ্বালানি সংকট, ভোগান্তিতে কৃষক-যানবাহন চালক ও সাধারণ মানুষ ১৮ মার্চ একদিন সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

মেট্রো ও আন্তনগর ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়, ঈদের আগেই চালু

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেল ও আন্তনগর ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার, ৩ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।-খবর তোলপাড়।

মন্ত্রী বলেন, “যারা শারীরিক প্রতিবন্ধী, বয়স্ক ৬৫ ঊর্ধ্ব ও শিক্ষার্থী, তাদের জন্য আন্তনগর ট্রেন ও মেট্রোরেলে আমরা ২৫ শতাংশ ভাড়া ছাড় দেব।” তবে এই সুবিধা পেতে নির্দিষ্ট পরিচয়পত্র দেখাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বয়স্কদের জাতীয় পরিচয়পত্র এবং বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তিদের জন্য মন্ত্রণালয়ের দেওয়া কার্ড প্রদর্শন করতে হবে।

অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রেও এ সুবিধা যুক্ত হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “অনলাইনে অপশন থাকবে। আপনি আইডি কার্ড দেখালে ৬৫ প্লাস হলে ওই ২৫ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনবোর্ডেও আইডি কার্ড শো করতে হবে।”

সরকার ঈদের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চায়। শেখ রবিউল আলম বলেন, “আমরা এটি ঈদের আগেই বাস্তবায়নের চেষ্টা করছি। সময় একটু কম। কোরবানি ঈদের আগে এটা নিশ্চিত হয়ে যাবে এবং কার্যকর হবে।”

রেল সেবার সামগ্রিক উন্নয়ন নিয়েও কথা বলেন মন্ত্রী। তার ভাষ্য, সরকার রেলের সার্বিক উন্নয়ন চায়। সেবার মান বাড়ানো, ট্রেনের গতি বৃদ্ধি এবং যাতায়াতের সময় কমিয়ে আনার জন্য বিদ্যমান প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে। নতুন কিছু প্রকল্পও নেওয়া হচ্ছে, যাতে রেল সেবা আরও শক্তিশালী ও জনবান্ধব হয়।

আসন্ন ঈদযাত্রা নিয়েও আশাবাদী তিনি। মন্ত্রী জানান, ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ব্যবহারের চেষ্টা চলছে। সেটি সম্ভব হলে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা কমবে। অতিরিক্ত যাত্রী সামাল দিতেও প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

সড়কপথে ভাড়া বাড়ানো নিয়েও সতর্ক বার্তা দেন শেখ রবিউল আলম। তার ভাষ্য, ঈদে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত আদায়ের সুযোগ নেই। পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং নজরদারি থাকবে। “ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই,” বলেন তিনি।

ঢাকা থেকে স্বল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের একযোগে যাত্রার চাপের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে বিপুল মানুষ শহর ছাড়ায় চাপ তৈরি হয়। তবে সমন্বিত প্রস্তুতির মাধ্যমে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর