অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে এবার অনির্দিষ্টকালের জন্য নির্দিষ্ট ৪ রুটে ফ্লাইট স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে আরও দুটি রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।-খবর তোলপাড়।
এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি অনুযায়ী দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চের পর খুলে দেয়া হতে পারে।
এদিকে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যগামী বন্ধ থাকা জেদ্দা, মদিনাসহ চারটি রুটে ফ্লাইট চালু হয়েছে জানিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দুবাইয়েও চালুর চেষ্টা চলছে। নিরাপত্তা মাথায় রেখে অন্য রুটে চিন্তা করা হচ্ছে।









Chief Editor-Dipali Rani Roy