বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আব্দুল মালেক :

কুড়িগ্রামের উলিপুরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে “ঈদুল ফিতর ঈদ গিফট বিতরণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে স্বপ্ন সুপার সোপে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।

এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রাইস (চজরঝ) প্রকল্পের ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম, হাবিবুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, “ঈদুল ফিতর ঈদ গিফট বিতরণ-২০২৬চ্ কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৬৬ জন দরিদ্র পরিবারকে ৪ হাজার টাকা সমমূল্যের ঈদ উপহার প্রদান করা হয়েছে। এর মধ্যে হাতিয়া ইউনিয়নে ১০০ জন, বুড়াবুড়ি ইউনিয়নে ৯৬ জন, ধরনীবাড়ী ইউনিয়নে ৯০ জন, দুর্গাপুর ইউনিয়নে ৯৫ জন এবং পাণ্ডুল ইউনিয়নে ৮৫ জন দরিদ্র পরিবার এই ঈদ উপহার পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর