শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

হৃদয় স্টেশনে থমকে থাকা সময়

প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

—-বিপুল চন্দ্র রায়

তোমার সাথে বিচ্ছেদ হওয়ার পর অভিমান করে

আমি তোমাকে লিখিনি বহু দিন,

অথচ প্রতিটি নীরবতা ছিল এক একটি অসমাপ্ত চিঠি

হৃদয়ের নির্জন কোনো স্টেশনে থেমে থাকা

বিবর্ণ কোনো ট্রেনের মতো

যার গন্তব্য জানা ছিল, কিন্তু পথ ছিল কুয়াশায় ঢাকা।

তোমাকে ভাবতে ভাবতে

যে শব্দগুলো ঠোঁটের কিনারে এসে ফিরে গেছে

তারা মরেনি…

তারা এখন আমার বুকের ভেতর সারিবদ্ধ দাঁড়িয়ে আছে,

নিঃশব্দ সাক্ষী হয়ে দেখছে এক যুগ পাষাণ প্রতিমার মতো

যেন জমাট বাঁধা মেঘে বিদীর্ণ এক নীল আকাশ।

কাগজের সাদা জমিনে কলম চলেনি সত্য,

কিন্তু নীল কষ্টের কালিতে কতবার যে লিখেছি তোমার নাম!

সত্যি! ঈশ্বরের দোহাই,

আজও আমি তোমাকে ভালোবাসি!

আমি তোমাকে মুক্তি দিইনি কোনোদিন,

তুমি আমার না-বলা গল্পের ভাঁজে আজও বন্দি।

হয়তোবা পরজন্মে কোনো এক চেনা ঠিকানায়,

আবার হবে দেখা…

অসমাপ্ত সেই চিঠির শেষ পূর্ণচ্ছেদ হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর