সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারও শিশু

প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) বলা হয়েছে, এই সময়ের মধ্যে ১ হাজার ২৩৬ শিশুকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর মধ্যে একজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিলেন, বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৩৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। একই সময়ে হাম সন্দেহে ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামরোগে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা নয় হাজার ৮৮৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন।-খবর তোলপাড়।

হাসপাতালে ভর্তি শিশুদের সংখ্যা ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ছয় হাজার ৮৮৩ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন চার হাজার ৬৩৫ জন। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় শিশুর মৃত্যু হয়েছে, যা জেলার তালিকাতেও ঢাকার শীর্ষে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত শিশুদের মৃত্যু হয়েছে ২১ জন এবং সন্দেহজনক হাম আক্রান্ত শিশুদের মৃত্যু হয়েছে ১২৮ জন।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি দ্রুত সংক্রমণশীল রোগ। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই দ্রুত চিকিৎসা এবং টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা জরুরি। আক্রান্ত শিশুরা সাধারণত জ্বর, কাশির সঙ্গে শ্বাসকষ্ট, দম বন্ধ হয়ে যাওয়া এবং শরীর নষ্ট হয়ে যাওয়া উপসর্গ দেখায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর