সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি
পিএম সৈকত:
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ৩৫ লক্ষ ৯৮ হাজার ৫৪০ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)’র জওয়ানরা বিভিন্ন সীমান্তে আভিযান পরিচালনা করে। এসময় তারা মাদকদ্রব্য, গবাদিপশু এবং বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করে।
অভিযানে চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। আটককৃত পণ্যের বাজার মুল্য ৩৫ লক্ষ ৯৮ হাজার ৫শত ৪০ টাকা।
এবিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্তের সুরক্ষা এবং মাদক চোরাচালান নির্মুলে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকল্পে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।









Chief Editor-Dipali Rani Roy