শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

২ গণমাধ্যমকে তাসকিনের আইনি নোটিশ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুমকাণ্ড গড়ালো আদালতে। সমকাল ও ৭১ টিভির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।

সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপের পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছিল তাসকিন আহমেদের ঘুমকাণ্ডের ঘটনা। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে বিপাকে পড়েছে দেশের দুটি গণমাধ্যম।-খবর তোলপাড় ।

জাতীয় দৈনিক সমকাল ও একাত্তর টেলিভিশনের খেলা বিষয়ক প্রোগ্রাম ‘খেলাযোগ’কে ইতিমধ্যে ভিন্ন দুটি আইনি নোটিশ পাঠিয়েছেন তাসকিন। জাতীয় দলের সহ-অধিনায়কের পক্ষ থেকে নোটিশটা পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব।

সমকালকে পাঠানো নোটিশে সম্পাদক আলমগীর হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ এবং স্টাফ রিপোর্টার সিকান্দার আলীর নাম উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, গত ৩ জুলাই দৈনিক সমকালে প্রকাশিত ‘তাসকিনের ঘুম এবং বমিকাণ্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে বিশেষ পানীয়র কথা বলা হয়েছিল।

তাসকিনের দাবি সংবাদটি মিথ্যা এবং মানহানিকর। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচার করতে হবে। না হলে আইনি পদক্ষেপের পাশাপাশি ক্ষতিপূরণ চাইবেন তারা।

আর খেলাযোগকে পাঠানো আইনি নোটিশে মূল প্রতিষ্ঠান একাত্তর মিডিয়া লিমিটেড, জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশন্স এটিএম নজরুল ইসলাম, সিনিয়র নিউজ এডিটর আরিফুর রহমান ও রিপোর্টার সাইফুল রুপকের নাম উল্লেখ করা হয়।

খেলাযোগকেও ৭ দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচারের আহবান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ ও ক্ষতিপূরণ চাইবেন তাসকিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর