শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৪৫ শরণার্থী

প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৪৫ জন আরোহী ছিলেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার পর চারজনের খোঁজ পাওয়া গেলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) ইয়েমেনে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাতে জানিয়েছে, ইয়েমেনে অন্তত ৪৫ অভিবাসী ও শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবির পর মাত্র চারজনকে জীবিত পাওয়া গেছে।-খবর তোলপাড়।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত বরাবর বয়ে চলা তাইজ প্রদেশের উপকূলের কাছে প্রবল বাতাস এবং অতিরিক্ত যাত্রী থাকায় স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) রাতে ওই নৌকাটি ডুবে যায়।

তবে ঘটনার বিস্তারিত কোনো তথ্য দেয়নি জাতিসংঘের শরণার্থী সংস্থা। সংস্থাটি বলেছে, বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা করার জন্য অংশীদারদের সঙ্গে কাজ করছে তারা। নৌকাডুবির এই ঘটনাটি ইয়েমেন এবং আফ্রিকার মধ্যে বিপজ্জনক যাত্রার বিষয়টিও তুলে ধরেছে তারা।

এর আগে গত মাসে, ইয়েমেনের দক্ষিণ উপকূলে এডেন উপসাগরে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে যাওয়ার পরে অন্তত ৫৬ সোমালি এবং ইথিওপিয়ান অভিবাসীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১৪০ জন নিখোঁজ হওয়ার খবরও পাওয়া সামনে আসে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুসারে, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনে আগত অভিবাসীর সংখ্যা ২০২২ সালের প্রায় ৭৩ হাজার থেকে বেড়ে গত বছর ৯৭ হাজার ২০০ জনের বেশি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর