শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় বাংলাদেশি নিহত

প্রকাশের সময়: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় মিস্টার আলী (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) দেশটির স্থানীয় সময় ভোর ৫টার দিকে আল তাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিষ্টার আলী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে।-খবর তোলপাড়।

মিষ্টারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই রাজ্জাক আলী। তিনি জানান, ২০২২ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মিস্টার আলী। সেখানে তিনি আল তাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করতেন। প্রতিদিনের মতো ভোরে কাজ করার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিস্টার আলীর মৃত্যু হয়।

পরে সৌদির পুলিশ তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। মরদেহটি বর্তমানে সেই হাসপাতালের মর্গে রয়েছে। দেশে মিস্টার আলীর স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাশেদুল ইসলাম বলেন, আড়াই বছর আগে সংসারের আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি যান মিস্টার আলী। রোববার সকালে কাজ করার সময় পিছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মিস্টার আলীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর