শিশুটি বাঁচতে চায়
এস দিলিপ রায়, লালমনিরহাট:
মাকসুদা জান্নাত। বয়স ৯ বছর। মুখভর্তি হাসিতে মাখা ফুটফুটে শিশুটি জন্মগতভাবে দূরারোগ্য ব্যাধি হৃদরোগে ভূগছে।
চিকিৎসকরা বলেছেন ওষুধে এ রোগ ভালো হবে না। ওপেন হার্ট সার্জারী করতে হবে। এতে খরচ হবে তিন লাখ টাকা। কিন্তু শিশুটির বাবা আবু বক্কর সিদ্দিক একজন দিনমজুর। মা চাঁদনী বেগম গৃহিনী। তাদের পক্ষে এতটাকা যোগান দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় তাদের একমাত্র সন্তান দিনদিন মৃত্যুর দিকে ঢলে পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন যতদ্রুত শিশুটির ওপেন হার্ট সার্জারী করাতে হবে। এটা করা না হলে শিশুটিকে বাঁচানো যাবে না।
দরিদ্র অসহায় বাবা-মা শুধুই কাঁদছেন। সকলের কাছে সাহায্যের প্রার্থনা করছেন। মা চাঁদনী বেগম অশ্রুসিক্ত কণ্ঠে বলছেন,’ আমাদের মাকসুদা না বাঁচলে আমরাও বাঁচবো না। মাকসুদা আমাদের পৃথিবী। আমাদের সোনামনিকে বাঁচাতে আপনাদের সকলের সাহায্য প্রার্থনা করছি।’
আবু বক্কর সিদ্দিক ও চাঁদনী বেগম, জুম্মাপাড়া, ৫ নং ওয়ার্ড, লালমনিরহাট পৌরসভা। মোবাইল-০১৯১৬৯০৪৭২৬









Chief Editor-Dipali Rani Roy