বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

আমিনুল ইসলাম:

কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার(১৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামে।

এলাকাবাসীরা জানান, ওই গ্রামের মজিবর রহমানের ৬বছরের শিশু কন্যা মারুফা রোববার(১৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘরের ভিতর বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন ও এলাকাবাসীরা মারুফাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। মারুফার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান পিপিএম নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর