শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী আতিশি

প্রকাশের সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ অবস্থায় কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি। পশ্চিমবঙ্গে মমতার বন্দ্যোপাধ্যায়ের পর আতিশিই হতে চলেছেন দেশের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ আম আদমি পার্টির (আপ) পরিষদীয় দলের নেতাদের বৈঠকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশির নাম প্রস্তাব করা হয়। সঙ্গে সঙ্গেই সবাই তা সমর্থন করেন। এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেয়া হবে।-খবর তোলপাড়।

এর আগে আজ বিকেল সাড়ে চারটার দিকে উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার সঙ্গে দেখা করে কেজরিওয়াল পদত্যাগপত্র তুলে দেবেন বলে জানা গেছে।

আবগারি (মদ) মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে আম আদমি পার্টির (আপ) অন্য নেতাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), পরে একই অভিযোগ তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।

সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর গত রোববার কেজরিওয়াল আচমকাই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানান। সেদিনই বলেছিলেন, দুই দিনের মধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর করবেন।

ছয় মাস জেলবন্দি থাকলেও কেজরিওয়াল বিরোধীদের দাবি মেনে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি। এখন ছাড়ছেন জনতার রায় নেবেন বলে।

অন্য দিকে কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণার পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা। পরে এ নিয়ে পরিষদীয় দলের বৈঠকে আতিশির নাম প্রস্তাব করেন দিলীপ পান্ডে এবং তাতে প্রত্যেকেই সমর্থন করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আতিশির কাছে রয়েছে শিক্ষা, পূর্তসহ একাধিক মন্ত্রণালয়। ৪৩ বছরের আতিশি মন্ত্রী হন আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর। তারপরে রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়। এ সময় আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর