শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শ্রীবরদীতে রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে হাবিবুল্লাহ (৩৫) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর খোশালপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে। মৃত হাবিবুল্লাহ পার্শ্ববর্তী চিথলিয়া পাড়া গ্রামের শরাফত আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এলাকাবাসি ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ দীর্ঘদিন যাবত স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। ঘটনার দিন রাতে স্ত্রী সন্তান ও শ্বশুর বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হাবিবুল্লাহ গভীর রাতে যে কোনো সময় টিউবওয়েলের পাশে আম গাছের ডালে লাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ভোর সাড়ে ৪টার দিকে তার সম্বন্ধি বিল্লাল হোসেন ওযু করার জন্য টিউবওয়েলে গেলে দেখতে পান বিল্লাল গলায় রশি অবস্থায় আম গাছের ডালে ঝুলতেছে। পরে তার ডাক চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন আসে এবং তার বাবার বাড়িতে খবর দেয়। পরে পুলিশ (২৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর