শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশে সব ধর্মের সহাবস্থান জারি থাকবে জানালো সেনাপ্রধান

প্রকাশের সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।-খবর তোলপাড়।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ করে ওয়াকার-উজ-জামান বলেন, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। সব কিছু নিরাপদভাবে করতে পারবেন। আমাদের মাঝে সহমর্মিতা আগেও বজায় ছিল, ভবিষ্যতেও বজায় থাকবে।

তিনি বলেন, শতাব্দির পর শতাব্দি আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সেনাপ্রধান বলেন, সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু এখানেই নয়, সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর