মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শ্রীবরদীতে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিলো সাবেক এমপি রুবেল

প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
oplus_0

রমেশ সরকার, শ্রীবরদী ( শেরপুর ):

শেরপুরের শ্রীবরদীতে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জেলা বিএনপির সভাপতি ও শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করে বলেন, বিএনপি ক্ষমতায় এলেই হিন্দু সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করে যান। বিগত ফ্যাসিবাদী সরকার পতন হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির, বসতবাড়ি পাহাড়া দিয়েছে। তিনি আরও বলেন আপনাদের যে কোন প্রয়োজনে কিংবা কখনো কোনো সমস্যা হলে বিএনপির নেতাকর্মীদেরকে জানাবেন, প্রয়োজনে সরাসরি আমাকে বলবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। ১২ অক্টোবর শনিবার রাতে শ্রীবরদী উপজেলায় পূর্জা মন্ডপ পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন।

শনিবার কুড়িপাড়া বাগবেড় সার্বজনীন শারদীয় দূর্গা মন্ডপ পরিদর্শেনের মধ্য দিয়ে এ উপজেলার ১২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাবেক এ এমপি তার ব্যক্তিবর্গ পক্ষ থেকে সহায়তা পুরস্কার হিসেবে আর্থিক অনুদান তুলে দেন পূজা মন্ডপের সভাপতি, সম্পাদকের নিকট।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ২৬০টি পরিবারের কাছে উপহার সামগ্রী হিসেবে তৈল, চিনি, সেমাই, লুডুস, গুড় দুধ, সাবান তুলে দেন জেলা বিনএপির সভাপতি মাহমুদুল হক রুবেল। পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান আলবেরুনী, সদস্য সচিব ইখলাছুর রহমান লিটন, ছাত্রদলের সদস্য সচিব রোকুনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহব্বাক শুভন শাহরিয়ার রাফিসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর