বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

চিলমারীতে কুকুরের কামড়ের স্বীকার শিশুসহ ১৫ জন

প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের চিলমারিতে হঠাৎ কুকুরের কামড়ের স্বীকার হয়েছেন শিশু সহ ১৫ জন। এতে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে প্রাথমিকভাবে হাসপাতালে প্রতিষেধক না থাকায় বিপাকে পড়েছেন আহতরা। কয়েক ঘন্টার ব্যবধানে উপজেলার বেশ কিছু এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

হাসপাতাল থেকে পাওয়া তথ্যানুযায়ী, বিজু মিয়া (১২), মাহমুদা (৩৫), সামিউল (১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮), মঞ্জুরুল (২০), রাসেল (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা (৩০), সিফাত (২), আফরিনা (৫) ও সাজিদ (৮) কুকুরের কামড়ের স্বীকার হয়েছে। এই সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে হঠাৎ করে চিলমারীর রমনা স্টেশন, বালাবাড়ি সহ বেশ কিছু এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। তবে প্রতিষেধক না থাকায় ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দিচ্ছেন দায়িত্বরত চিকিৎসক।

সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কুকুরের কামড়ে স্বীকার হোসাইনের সঙ্গে কথা হলে তিনি জানান, সন্ধ্যার আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ করে কুকুরে কামড় দেয়। পরে হাসপাতালে গেলে প্রতিষেধক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়েছেন বাইরে থেকে কিনতে হবে যোগ করেন তিনি।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, প্রতিষেধক শেষ হয়েছে। আগামীকাল থেকে প্রতিষেধক দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর