শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কলকাতায় বাংলাদেশিকে ৫ বছরের কারাদণ্ড

প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাকে এই কারাদণ্ড দেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, কারাদণ্ড পাওয়া ওই বাংলাদেশির নাম রবিউল ইসলাম। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। আই বাংলাদেশির বিরুদ্ধে বাতিল হওয়া ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের আওতায় মামলা ছিল।-খবর তোলপাড়।

এদিন সাজার পাশাপাশি আদালত রবিউল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। মূলত ২০২১ সালের আগস্টে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স থেকে আই মামলাটি হাতে নেয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।

সংবাদমাধ্যমটি আরও বলছে, রবিউল ইসলাম ছিলেন এই মামলা অভিযুক্ত পাঁচজনের একজন। এনআইএয়ের চার্জশিটে বলা হয়েছে, জেএমবির ভারতের বিরুদ্ধে করা ষড়যন্ত্রে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর