শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ফুলবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

রতি কান্ত রায়:

কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ২৪ নভেম্বর রবিবার মানববন্ধন করেছে কলেজের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা। দুপুর ১ টায় কলেজ গেটে ডিগ্রী তৃতীয় বর্ষের পরীক্ষার্থী, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হামিদুল ইসলামের হত্যাকারীদের শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, প্রভাষক আরাবুর রহমান ও জাকারিয়া মিঞা, ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী সুজন মিয়া।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর দিবাগত রাতে ডাকাতবেশী একদল দুষ্কৃতিকারীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন হামিদুল ইসলাম নামের ওই শিক্ষার্থী। হত্যাকান্ডের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও এর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর