বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ময়মনসিংহে ফাঁসিতে ঝুলে এক কিশোরীর আত্মহত্যা

প্রকাশের সময়: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, ময়মনসিংহ :

ময়মনসিংহের তারাকান্দায় গলায় ওড়না পেঁচিযে ইয়াসমিন আক্তার(১২)নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।পুলিশ ৭ ডিসেম্বর-২০২৪ ইং তারিখ শনিবার দুপুরে বসর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার কাকনি ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামের উসমান গনির কন্যা ও বরুয়াই মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী ইয়াসমিন আক্তার শুক্রবার দিবাগত রাতে নিজ বসত ঘরের কক্ষে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে কিন্তু কোন সারা শব্দ না পেয়ে কক্ষের দরজা ভেঙ্গে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তবে কেন ফাঁসিতে ঝুলে করেছে তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর