বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার,থানায় ১৮ জনকে তলব

প্রকাশের সময়: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪


সংবাদদাতা, ময়মনসিংহ:

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)এর ১১ নম্বর ওয়ার্ড এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে এক শ্রমিক সর্দারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৬ ডিসেম্বর-২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার দুপুরের দিকে নগরীর গরুর খোয়ার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জন নির্মাণ শ্রমিককে তলব করেছে পুলিশ। নিহত নির্মাণ শ্রমিকের নাম রমজান আলী বলে জানা গেছে।গত ৫ বছর ধরে ময়মনসিংহ নগরীতে ভবন নির্মাণের কাজ করতেন তিনি।

স্থানীয়রা জানায়,শুক্রবার জুমার নামাজের পর ভবনের নির্মাণ শ্রমিকরা মরদেহটি দেখতে পায় এবং পরে থানায় খবর দিলে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।পুলিশ সূত্রে জানাগেছে,রড দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর