বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

শ্রীপুরে শিশু সন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪


সংবাদদাতা, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তান কোলে নিয়ে এক মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ১১ মাস বয়সী শিশু রওজাতুল জান্নাত রাফসা। নিহত নাসরিন আক্তার (৩৫) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া নিলফা বাজার গ্রামের এনামুল হকের মেয়ে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা সাতখামাইর বাজার রেললাইন ওই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে নয়টা দিকে সাতখামাইর রেলস্টেশনে প্লাটফর্ম থেকে ১০০ গজ উত্তরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন এর সামনে নাসরিন আক্তার তার শিশু সন্তান রওজাতুল জান্নাত রাফসা (১১) মাসকে নিয়ে আত্মহত্যা করার জন্য ট্রেনের সামনে এসে ঝাপ দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নাসরিন আক্তার। তার সঙ্গে থাকা কন্যা শিশুটি গুরুত্বর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, সকাল সাড়ে ৯ টায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই নারী। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর