বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা সিগারেটের দাম ১০০ টাকা করার প্রস্তাব বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ইজতেমার মাঠ নিয়ে উত্তেজনা, সেনা মোতায়েন

প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় টঙ্গীতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সরেজমিনে জানা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের ভেতরে জুবায়েরপন্থী কয়েক হাজার মুসল্লি অবস্থান করছে। অন্যদিকে, তুরাগ নদীর পশ্চিম তীরে সাদপন্থীদের মসজিদের সামনে কয়েক হাজার মুসল্লি অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার জুবায়েরপন্থীদের হামলায় সাদপন্থীদের পাঁচ মুরুব্বি আহত হন। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জুবায়েরপন্থীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

টহলরত এক পেট্রোল কমান্ডার বলেন, সবসময়ের মতোই সেনাবাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছে। বিশেষত বিশ্ব ইজতেমা ঘিরে গতকালের ঘটনার পর আমরা আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছি।

সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, গতকাল জুবায়েরপন্থীদের হামলায় আমাদের পাঁচজন সাথী আহত এবং একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এই ঘটনায় আমাদের সাথী শিহাব উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে জুবায়েরপন্থী মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, সাদপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাদপন্থীদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর