মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

আল্লু অর্জুনের ১০০ কোটির বাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৬

প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

‘উই ওয়ান্ট জাস্টিস…’ স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জুবিলি হিলসের ১০০ কোটির বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয় কমিটির একদল সদস্য। রবিবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনে জড়ো হয়ে প্ল্যাকার্ড নিয়ে, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। অভিনেতার বাড়ির প্রবেশপথ তছনছ করে দেয়।

ঘটনার তীব্র নিন্দা করে তেলেঙ্গানার রাজ্য পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। -বিনোদন তোলপাড়।

এদিন কুশপুত্তলিকা পুড়িয়ে, ১ কোটি রুপি দাবি করে বাড়ির প্রবেশপথের টবও ভাঙচুর করে। অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীদেরও মারধর করার অভিযোগ ওঠে তাদের উপর। ঘটনার জেরে স্থানীয় পুলিশ ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলাও দায়ের হয় তাদের বিরুদ্ধে।

তবে রাত পোহাতেই সোমবার সকালে জামিন পেয়ে যায় ওই ব্যক্তিরা। তবে শর্তসাপেক্ষে! জানা গেছে, ওই ৬ অভিযুক্তের প্রত্যেককে ১০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে আল্লু অর্জুনকে। হায়দরাবাদ উচ্চ আদালতের তরফে মোট ৬০ হাজার রুপির ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে তেলঙ্গানার সড়ক ও সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট মৃতার পরিবারকে ২০ কোটির আর্থিক অনুদানের দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার জেরে রবিবার সন্ধ্যায় দুই সন্তানকে জোর করে বাড়ি থেকে দাদু-ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লু। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। ভিডিওতে দেখা গেছে, আল্লুর কন্যা আরহা একরাশ চিন্তা নিয়ে গাড়িতে চুপটি করে বসে রয়েছে। ছেলে আরহানও তাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর